প্রাকৃতিক দুর্যোগে চাষে ক্ষ*তি, ঋণের চাপে আ*ত্মঘাতী কৃষক! শো*কের ছায়া এলাকায়

পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর এলাকায় এক আলু চাষির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিপতী রাজবংশী (৬৩)। পরিবারের দাবি, বিষ পান করে আত্মহত্যা করেছে তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপতী রাজবংশী চার বিঘা জমি লিজ নিয়ে ও এক বিঘা নিজের জমিতে আলু চাষ করেছিলেন। চাষের জন্য মহাজনের কাছ থেকে ঋণও নিয়েছিলেন। কিন্তু গত দুদিনের প্রাকৃতিক দুর্যোগে তার আলুর ব্যাপক ক্ষতি হয় বলে অভিযোগ।

এই ক্ষতির ধাক্কা ও ঋণের চাপ সামলাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি। ঘটনার দিন তিনি বিষ পান করেন বলে অভিযোগ, পরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের কথায়, তিনি পরিশ্রমী ও অভিজ্ঞ কৃষক ছিলেন, কিন্তু এবারের ক্ষতি তাঁকে গভীরভাবে আঘাত করে। এই ঘটনায় কৃষকদের আর্থিক সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।