বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন চালু করার দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীরা। এদিকে বহু টানাপোড়েনের পর ডিএ মামলার শুনানি শেষ হলেও সুপ্রিম কোর্টে রায় স্থগিত রয়েছে।
এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে যে, বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তীকালীন বাজেটে নয়া বেতন কমিশন গঠন সহ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার। সত্যিই কি তাই? কি আপডেট সামনে আসছে? শেষ দুটি রাজ্য বাজেটের ক্ষেত্রে বাজেট পেশের সময়েই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী।
তাই এবারেও তেমন কিছুই হতে পারে বলে সরকারি কর্মীদের একাংশের আশা। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেও রাজ্য বাজেট এবং তার আগে দু’বার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। সবমিলিয়ে এখন নজর রাজ্য বাজেটে।
