শুরু হোল দাদাভাই ক্রিকেট। দাদাভাই স্পোটিং ক্লাব পরিচালিত প্রকাশ চন্দ্র সাহা মেমোরিয়াল চ্যাম্পিয়ন মহিলা ক্রিকেটের আনুষ্ঠানিক সুচনা হয় শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেবের হাত দিয়ে।
প্রথমে খেলোয়াড়দের সাথে মিলিত হয়ে ব্যাটে বল মেরে প্রতিযোগিতার শুভারম্ভ ঘটান মেয়র সহ মদন ভট্টাচার্য, জয়ন্ত ভৌমিক, কুন্তন গোস্বামী ক্লাব সম্পাদক বাবুল পালচৌধুরী সহ অন্যান্য অতিথিরা। প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল আসাম ও শ্যামনগর প্রতিক সংঘ। প্রথমে ব্যাট করে আসাম ১৯.৪ ওভারে ৬০ রালে অল আউট হয়ে যায়।
জয়ের জন্য ৬১ রানের লক্ষ্য মাত্রায় নেমে শ্যামনগর ৯ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।শ্যামনগরের সিঞ্জিনী সরকার ম্যাচের সেরা খেলোয়াড় হয়।রাতে দ্বিতীয় খেলায় আলিপুরদুয়ার ও দাদাভাই স্পোটিং ক্লাব মুখোমুখি হবে।
