ভারতে পুষ্টি পণ্য প্রস্তুতকারী অন্যতম সংস্থা ‘ড্যানোন ইন্ডিয়া’ এক অনন্য মাইলফলক অর্জন করেছে। আয়রনের অভাবে অ্যানিমিয়া মোকাবিলায় ভারতের ২০,৯১১ জন স্বাস্থ্যসেবা কর্মীর (HCP) অঙ্গীকার বা শপথ সংগ্রহের মাধ্যমে সংস্থাটি ‘এশিয়া বুক অফ রেকর্ডস’-এ জায়গা করে নিয়েছে। এই অর্জনটি মূলত অ্যানিমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক পুষ্টির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতির প্রতি ড্যানোনের নিরলস প্রচেষ্টার প্রতিফলন। ২০২৫ সালের নভেম্বরে ড্যানোন ইন্ডিয়া দেশজুড়ে ‘IRON UP!’ উদ্যোগ চালু করে। এই অভিযানের লক্ষ্য ছিল চিকিৎসকদের ঐক্যবদ্ধ করা যাতে পরিবারগুলো আয়রনের অভাবের গুরুত্ব বুঝতে পারে এবং সময়মতো ব্যবস্থা নিতে পারে। এই প্রচারভিযানে পেডিয়াট্রিশিয়ান, জেনারেল ফিজিশিয়ান এবং অন্যান্য বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে। ড্যানোন তাদের বিজ্ঞানসম্মত পুষ্টির অংশ হিসেবে ‘IronBiotics’-এর মতো সমাধানও নিয়ে এসেছে, যা আয়রন শোষণ এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক।
এই সাফল্য প্রসঙ্গে ড্যানোন ইন্ডিয়ার মার্কেটিং ডিরেক্টর প্রিয়াঙ্কা ভার্মা বলেন, “এত বিপুল সংখ্যক চিকিৎসকের সমর্থন প্রমাণ করে যে আমরা সবাই মিলে অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্মিলিত প্রচেষ্টা ভারতের পুষ্টিগত ভিত্তি মজবুত করবে এবং জনস্বাস্থ্যের উদ্ভাবনে ভারতকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সাহায্য করবে।”
এই উদ্যোগের পাশাপাশি ড্যানোন বিহারে ‘স্বস্থ মাতা স্বস্থ বালক’ (সুস্থ মা সুস্থ ছেলে) নামে বছরব্যাপী একটি কর্মসূচি শুরু করেছে, যা মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টির মানোন্নয়নে কাজ করবে। ২০১২ সাল থেকে ভারতে পুষ্টি ব্যবসায় যুক্ত ড্যানোন ইন্ডিয়া অ্যাপটামিল (Aptamil), প্রোটিনেক্স (Protinex) এবং ডেক্সোল্যাক (Dexolac)-এর মতো ব্র্যান্ডের নামে সব বয়সের মানুষের জন্য উন্নত মানের পুষ্টিকর খাদ্য সরবরাহ করে চলেছে।
