রামনবমী উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মালাগুড়ির সংকটমোচন হনুমান মন্দির চত্বরে পৌঁছালেন ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন এবং শিলিগুড়ি প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকার। এদিন মন্দিরের সামনে থেকেই যে শোভাযাত্রা শুরু হওয়ার কথা, তার আগে পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন তাঁরা।
ডিসিপির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মূলত কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতেই এই তৎপরতা বলে জানানো হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।
এদিন কাজী শামসুদ্দিন নিজে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং শোভাযাত্রা চলাকালীন কী কী করণীয়, সে বিষয়েও নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
