বেঁধে দেওয়া হলো ডেডলাইন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কিছুতেই খুলছে না বকেয়া ডিএ মামলার জট।

প্রাপ্য ডিএ চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মীরা। এদিকে সরকারও নাকি রিট পিটিশনের পথে হাঁটতে চলেছে বলে শোনা যাচ্ছে। এসবের মাঝে অবমাননার মামলা নিয়ে বড় মন্তব্য করলেন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার। সুপ্রিম কোর্ট ডিএ মেটানোর প্রক্রিয়ার জন্য ৬ই মার্চ, ৩১শে মার্চ এবং ১৫ই এপ্রিলের ডেডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

তবে এরই মধ্যে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সম্প্রতি বকেয়া ডিএ মেটাতে রাজ্য কোনো পদক্ষেপ না করায় রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিস দিয়েছিলেন ডিএ মামলাকারীরা।