মায়ের মমতা আর ডেটলের সুরক্ষায় নতুন ক্যাম্পেইন

ভারতের শীর্ষস্থানীয় জীবাণু সুরক্ষা ব্র্যান্ড ‘ডেটল’, তাদের আইকনিক অ্যান্টিসেপটিক লিকুইডের জন্য একটি নতুন ক্যাম্পেইন লঞ্চ করেছে। মা ও ডেটলের এক অতুলনীয় জুটিকে কেন্দ্র করে এই প্রচারের মূল ভাবনাকে গরে তোলা হয়েছে- “মায়ের মমতা আর ডেটলের সুরক্ষা, এর চেয়ে বড় আর কিছু নেই।” একটি বিয়ে বাড়ির প্রেক্ষাপটে তৈরি এই বিজ্ঞাপনে দেখা যায়, খেলাধুলা করতে গিয়ে একটি শিশু চোট পায় এবং যন্ত্রণার কথা সবার কাছে লুকিয়ে রাখে। কিন্তু মায়ের কাছে পৌঁছানো মাত্রই মা সন্তানের কষ্ট বুঝে যান। মা যখন ডেটল অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করেন, তখন শিশুর সমস্ত ভয় দূর হয়ে যায়। মা ও সন্তানের এই মায়াভরা মুহূর্তটি বিজ্ঞাপনে অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

রেকিট দক্ষিণ এশিয়ার ইভিপি রিজিওনাল ডিরেক্টর গৌরব জৈন বলেন, “ভারতের ঘরে ঘরে কয়েক প্রজন্মের বিশ্বস্ত সঙ্গী হলো ডেটল। এই ক্যাম্পেইন মা ও ছেলের আবেগঘন মুহূর্তকে তুলে ধরে, যেখানে ডেটল সেই বন্ধনকে রাখে সুরক্ষিত।”

বিজ্ঞাপনের পরিকল্পনা ও চিত্রনাট্য লিখেছেন বিখ্যাত গীতিকার ও লেখক প্রসূন জোশী। তিনি জানান, মা ও ডেটলের এই অটুট বিশ্বাসই তাঁর লেখনীর মূল উপজীব্য। অমিত শর্মার পরিচালনায় এবং জাভেদ আলীর কণ্ঠে গানটি এই আবেগকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। ম্যাকক্যান, (McCann) গুড়গাঁও-এর সাহায্যে এবং ক্রোম পিকচার্সের প্রযোজনায় তৈরি এই বিজ্ঞাপনটি বর্তমানে সব ডিজিটাল ও টেলিভিশন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।