বুধবার সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্য জুরে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার শুভ সূচনা হল মালদাতেও। এই উপলক্ষে এদিন মালদা জেলার বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক ক্যাম্পাসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, বিশিষ্ট সমাজসেবী দ্বিজবর জয়ধর ‘সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করেন।
আর এই সূচনার পরপরই বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বামনগোলা ব্লকের ছয়টি অঞ্চলের ‘২৩৩৭ জন উপভোক্তার হাতে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা তুলে হয় বলে জানা গেছে।
