ভারতের দ্রুত বর্ধনশীল ই-কমার্স এবং লজিস্টিকস কর্মীবাহিনীর জন্য জাতীয়ভাবে স্বীকৃত, শিল্প-নেতৃত্বাধীন কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে জোর দিয়ে, দেশের নিজস্ব ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট দেশের দক্ষতা উন্নয়ন বাস্তুতন্ত্রকে শক্তিশালী করে তুলতে এবং সরকারের ‘স্কিল ইন্ডিয়া মিশন’-কে সমর্থন করার জন্য ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (NCVET)-এর সাথে সহযোগিতা করেছে। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় (MSDE) এবং NCVET-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন দিল্লির কৌশল ভবনে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের (MSDE) সচিব ও এনসিভিইটি-র চেয়ারপার্সন দেবশ্রী মুখার্জি। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন এনসিভিইটি-র কার্যনির্বাহী সদস্য অধ্যাপক (ড.) অশোক কুমার গাবা; এনসিভিইটি-র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল বিক্রম সিং ভাটি; এবং ফ্লিপকার্ট গ্রুপের হেড অফ পাবলিক পলিসি ড. তাফহীম সিদ্দিকী। এমএসডিই-এর অধীনে প্রতিষ্ঠিত এনসিভিইটি, ভারতের বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের সমগ্র ইকোসিস্টেমে গুণমান নিয়ন্ত্রণ ও নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। এর লক্ষ্য হলো জাতীয়ভাবে নির্ধারিত মানদণ্ড গঠন করা, যাতে কর্মীদের কর্মসংস্থানযোগ্যতা বাড়ানো যায় এবং দীর্ঘমেয়াদী অর্থনীতির উন্নতি ঘটানো যায়।
ফ্লিপকার্ট, তার এই সহোযোগিতাটির মাধ্যমে ভারতের ই-কমার্স খাতে প্রথম কোম্পানি হিসেবে এনসিভিইটি (NCVET) এর থেকে প্রশিক্ষণ, মূল্যায়ন এবং সার্টিফিকেশনের জন্য একটি অ্যাওয়ার্ডিং বডি (ডুয়াল) হিসেবে স্বীকৃতির জন্য সক্ষমতা অর্জন করছে। এর ফলে শিল্প-ভিত্তিক দক্ষতা উন্নয়ন কর্মসূচিগুলোকে আনুষ্ঠানিকভাবে মানসম্মত, স্থানান্তরযোগ্য এবং জাতীয়ভাবে স্বীকৃত করা যাবে। এই মাইলফলকের সুবাদে ফ্লিপকার্ট ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কস (NSQF)-এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রশিক্ষণ কর্মসূচি তৈরি ও প্রদান করতে পারবে, যা প্রশিক্ষণের ধারাবাহিক গুণমান এবং শিল্প খাতের উপযোগিতা নিশ্চিত করবে। এছাড়াও, এই সহযোগিতা ফ্লিপকার্টকে অভিন্ন, উন্নত মানের প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন কর্মসূচি তৈরিতে সাহায্য করবে, যা কর্মসংস্থান উন্নত করবে, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য।
এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে, ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার বলেন, “ভারতের ডিজিটাল বাণিজ্য পরিকাঠামো বিকাশের জন্য ফ্লিপকার্টের কৌশলের একটি মূল উপাদান হলো দক্ষতা উন্নয়ন। দেশের অন্যতম বৃহত্তম নিয়োগকর্তা এবং ই-কমার্স ও লজিস্টিকস ইকোসিস্টেমের একজন প্রধান অংশীদার হিসেবে, আমরা মনে করি যে শিল্প-নেতৃত্বাধীন, ফলাফল-ভিত্তিক, মানসম্মত এবং জাতীয়ভাবে স্বীকৃত দক্ষতা উন্নয়নের পথ তৈরিতে অবদান রাখা আমাদের কর্তব্য।
