গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল Jaldapara Wildlife Division দল।
সোনাপুর – জয়গাঁও রোড থেকে প্যাঙ্গোলিনের আঁশ পাচার চক্রের সঙ্গে যুক্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ রাজীব চক্রবর্তী। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে মোট ১.৭১০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়েছে। প্যাঙ্গোলিন ‘তফসিল-১’ভুক্ত এই প্রাণীর দেহাংশ রাখা বা বেচাকেনা সম্পূর্ণ বেআইনি সাথে দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে।
বনদপ্তর সূত্রে আরও খবর প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া আঁশ মেঘালয় থেকে সংগ্রহ করে আন্তঃরাজ্য পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
ঘটনায় গ্রেফতার হয় সাহাজান আলি (৪৫) দক্ষিণ সালমারা, অসমের বাসিন্দা। সুরজিৎ দাস (৫০) ও মুকুল রহমান (৫৯), বাড়ি দিনহাটায়।
ধৃতদের আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর।
