কয়েক হাজার দলীয় সমর্থক নিয়ে হাবরার রাজপথে মিছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর একাধিক কর্মী সভা করেছেন তবে এই প্রথম বড় মিছিল করতে দেখা গেল হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে।
হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে যশোর রোড ধরে কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে জয়গাছি পর্যন্ত মিছিল করতে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিককে। কর্মীদের উৎসাহে তিনি আপ্লুত, তার জয় যে সময়ের অপেক্ষা তা তিনি তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় কর্মী সভাতেও কর্মীদের উৎসাহ দেখে তিনি খুশি।
