বুধবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সূচি অনুযায়ী, প্রথমে ময়নাগুড়ি, তারপর ডাবগ্রাম-ফুলবাড়ি এবং শেষে নক্সালবাড়িতে জনসভা করবেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। সভাস্থল হিসেবে নির্ধারিত হয়েছে ডাবগ্রাম-ফুলবাড়ির জাবরাভিটা হাই স্কুল মাঠ এবং নক্সালবাড়ির নন্দপ্রসাদ হাই স্কুল মাঠ। নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পরিদর্শন করেছেন পুলিশ আধিকারিকরা।
মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সাজো সাজো রব শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রের প্রার্থী ও কর্মী-সমর্থকরাও তাঁর সভায় উপস্থিত থাকার প্রস্তুতি নিচ্ছেন। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন এবং নির্বাচনী কৌশল কীভাবে নির্ধারণ করেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
