শিলিগুড়ির ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে সরব হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। এদিন ওই ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে প্রচার করেন তিনি। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন ও নিজের পক্ষে সমর্থন চান।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির প্রচারে মিঠুন চক্রবর্তীর আগমন প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন গৌতম দেব। তিনি জানান, “আমি মিঠুন চক্রবর্তীর একজন বড় ফ্যান। অতীতে আমরা একসঙ্গে প্রচারও করেছি।” পাশাপাশি বলিউডে মিঠুনের অভিনয়ের প্রশংসাও করেন তিনি।
এদিন তিনি রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রায় অংশ নেওয়ার কথাও জানান। গৌতম দেব বলেন, “রাম কারও একার নয়, আমরা সকলেই রামনবমী পালন করি। প্রতি বছরের মতো এবছরও আমি ও আমার সমর্থকেরা শোভাযাত্রায় অংশ নেব।”
প্রচারের সাড়া নিয়ে আত্মবিশ্বাসী সুরে তিনি দাবি করেন, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব।
