রামনবমীতে পুজো দিয়ে প্রচারে নামলেন গৌতম দেব

রামনবমীর দিনটি শুরু করলেন হনুমান মন্দিরে পুজো দিয়ে। এরপর ‘জয় শ্রী রাম’  স্লোগান ও ‘রঘুপতি রাঘব’ গান গেয়ে নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।

ধর্মীয় আবহের মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন, ধর্মকে সামনে রেখে তিনি রাজনীতি করেন না। প্রচারের সময় তিনি বলেন, “আজ থেকে প্রায় ৭০-৮০ বছর আগে বাবা পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিলেন। ছোটবেলা থেকেই বাড়িতে নিয়মিত গীতা পাঠ হত। বাবা ছিলেন অত্যন্ত আধ্যাত্মিক মানুষ, সেই আদর্শেই বড় হয়েছেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব।”

তিনি আরও বলেন, “কখনও ধর্ম নিয়ে রাস্তায় রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না।“ মানুষের জন্য, উন্নয়নের জন্য আজীবন লড়াই করবেন বলে জানান তিনি। এদিন শিলিগুড়ির সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বার্তাও দেন তিনি। স্পষ্ট ভাষায় বলেন, কোনওভাবেই শিলিগুড়িকে বিভাজনের পথে যেতে দেবেন না।