সুখবর রাজ্যবাসীদের জন্য

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দেশবাসীর উপর থেকে আয়করের বোঝা হালকা করতে বড় উদ্যোগ নিতে চলেছে আয়কর দফতর। এই পদক্ষেপের জেরে আয়কর রিটার্ন দাখিল করলে সেই বাবদ অতিরিক্ত কোনও টাকা দিতে হচ্ছে না।

গত অর্থবর্ষে এমন মানুষের সংখ্যা ছিল প্রায় ৪৪ লক্ষ। আর এবার ২০২৫-২৬ অর্থবর্ষে সংখ্যাটা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে চলেছে এমন নাগরিকের সংখ্যা। আসলে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে পাওয়া যাবে সম্পূর্ণ করছাড়। সেই সুবিধার জেরেই উপকৃত হতে শুরু করেছেন ৫০ লক্ষেরও বেশি মানুষ। গত ২০২৪-২৫ অর্থবর্ষে এ রাজ্য থেকে প্রায় ৫৩ লক্ষ মানুষ আয়কর রিটার্ন দাখিল করেছে। আর চলতি অর্থবর্ষে যারা ইতিমধ্যে আয়কর রিটার্ন দাখিল করেছে সেই সংখ্যাটাও ইতিমধ্যেই প্রায় ৫৫ লক্ষের বেশি হয়ে গিয়েছে। চলতি মাসের শেষ পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। তাই এই সংখ্যাটা আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের।