সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। দীর্ঘ প্রতীক্ষার অবসান টালিগঞ্জ রুটের মেট্রো যাত্রীদের জন্য। কারণ এতদিন টালিগঞ্জ স্টেশন আসার ঠিক আগেই ঘোষণা করা হত এই ট্রেনটি টালিগঞ্জ অব্দি যাবে। এর পরের স্টেশন গুলিতে নামবেন বলে যারা ট্রেনে উঠেছিলেন তাদেরকেও দুর্ভাগ্যবশত নেমে যেতে হতো টালিগঞ্জ স্টেশনে।

কিন্তু অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে। আর এমনটাই আশার কথা শোনাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কারণ কলকাতা মেট্রো তরফ থেকে ব্রিজি থেকে নিউ গড়িয়ার মধ্যে একট্র্যাকে একসঙ্গে ২ টি মেট্রো চলাচলে সাময়িক ছাড়পত্র দিল কমিশন অফ রেলওয়ে সেফটি। এতদিন যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ট্র্যাকে একসঙ্গে একাধিক মেট্রো চলাচল নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এর ফলে বাড়ছিল ছিল সমস্যা।

কারণ, নিউ গড়িয়া মেট্রো স্টেশন যাত্রীদের জন্য বন্ধ হয়ে গেছে বেশ কিছু মাস আগে। ফলে মেট্রো ঘোরাতে সেখান থেকে দেরি হতো। যার ফলে মেট্রো চলাচল দেরিতে হত। তাই এতদিন ৩৩ টি মেট্রো ঘোরানো হত টালিগঞ্জ থেকে। তবে নতুন ছাড়পত্র মেলার পর এইসব মেট্রোগুলি ব্রিজি পর্যন্ত যাবে।