রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের কথা মাথায় রেখে এবার পূর্ব রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব পদক্ষেপ।
যাত্রীদের কথা মাথায় রেখে তিরুবন্তপুরম উত্তর ও সাঁতরাগাছি মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ রেল। কারণ কিছুদিন আগে হোলির সময় বহু মানুষই বাড়িতে ফিরেছেন, এবার সকলে রঙের উৎসব বাড়িতে কাটিয়ে যে যার কর্মস্থলে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছে। যার ফলে তিল ধারণের জায়গা নেই ট্রেনে। তাই এই কারণবশত বিশেষ অতিরিক্ত ট্রেনের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে এই বিশেষ ট্রেন গুলি টিকিট বুকিং করা যাবে অনলাইন ও অফলাইন দু’রকম মাধ্যমে।
