নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন গান্ধী মূর্তি পাদদেশে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এদিন মাল্যদান পরে রাজ্যপাল জানান যে কোনো দুর্ঘটনা নিছক হয় না। তবে প্রশাসন কে আরো সতর্ক হতে হবে।
সর্বিজানিক জায়গায় ফায়ার অডিট করা অনিবার্য। তিনি বলেন সবাই কে দেখা উচিত যে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে। এখন অভিযোগ পাল্টা অভিযোগের সময় নয়। উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত সংশ্লিষ্ট প্রশাসন কে বলে জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সংশ্লিষ্ট বিভাগ কে এই বিষয়ে দায়িত্ব পালন করার প্রয়োজন।
একজন রাজ্যপাল হিসাবে পরিস্থিতির উপরে নজর রেখে সংশ্লিষ্ট প্রশাসন কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বলব বলে জানালেন রাজ্যপাল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সেই প্রশ্ন এড়িয়ে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
