এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি (AINU) উত্তরবঙ্গের প্রথম হাসপাতাল হিসেবে অত্যাধুনিক রোবটিক সার্জারি প্রোগ্রাম চালু করে একটি যুগান্তকারী মাইলফলক অর্জন করেছে। এই পদক্ষেপ ইউরোলজি এবং নেফ্রোলজির ক্ষেত্রে অঞ্চলের সুনির্দিষ্ট চিকিৎসাকে বৈপ্লবিক করে তুলেছে। এই অগ্রগতি উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারত এবং পার্শ্ববর্তী অঞ্চলের রোগীদের জন্য বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি। যারা আগে কিডনি ও ইউরোলজির উন্নত চিকিৎসার জন্য দিল্লি-মুম্বাইয়ের মতো মেট্রো শহরে যেতে বাধ্য হতেন এবার স্থানীয়ভাবে বিশ্বমানের ন্যুনতম ইনভেসিভ চিকিৎসা পাবে।
রোগীর দৃষ্টিকোণ থেকে এই অগ্রগতির সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরবঙ্গে একই ছাদের নিচে বিশ্বমানের অত্যাধুনিক ইউরোলজি চিকিৎসার বিস্তৃত সুবিধা পাওয়া যাবে, কারণ AINU হাসপাতালে উন্নত রোবটিক প্রযুক্তি চালু হওয়ার ফলে এখন রোবটিক প্রোস্টেট সার্জারি, জটিল ইউরোলজিক্যাল ও পুনর্গঠনমূলক অপারেশন, পার্শিয়াল নেফ্রেকটমি এবং কিডনি ট্রান্সপ্লান্টের মতো নতুন ও অত্যন্ত সূক্ষ্ম চিকিৎসা সম্ভব হয়েছে। রোবটিক সার্জারি প্রোগ্রাম চালু হওয়ার ফলে উত্তরবঙ্গ ও আশপাশের অঞ্চলের রোগীদের যদি প্রোস্টেট ক্যান্সার সার্জারি, পার্শিয়াল ও র্যাডিক্যাল নেফ্রেকটমি, পাইলোপ্লাস্টি, ইউরেটেরিক রিইমপ্লান্টেশন, ব্লাডার সার্জারি, ইউরেটারের স্ট্রিকচার রিকনস্ট্রাকশন, জটিল পুনর্গঠনমূলক ইউরোলজি এবং প্রয়োজন অনুযায়ী শিশুদের রোবটিক ইউরোলজি সার্জারির দরকার হয়, তারা এখন থেকে সরাসরি উপকৃত হবেন।
শিলিগুড়ির AINU -তে রোবটিক সার্জারি প্রোগ্রাম এর সূচনা উপলক্ষে ডা. জয়দীপ ঘোষ, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিনিয়র কনসালট্যান্ট ইউরোলজিস্ট ও রোবটিক সার্জন বলেন, “AINU শিলিগুড়িতে উন্নত রোবটিক সার্জারির উদ্বোধন উত্তরবঙ্গে কিডনি চিকিৎসার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন আর রোগীদের বিশ্বমানের রোবটিক চিকিৎসার জন্য বড় শহরে যেতে হবে না। আমাদের লক্ষ্য হলো সবচেয়ে আধুনিক, নৈতিক এবং রোগীকেন্দ্রিক কিডনি চিকিৎসাকে রোগীর বাড়ির কাছাকাছি নিয়ে আসা”।
রোবটিক সার্জারি প্রোগ্রামের উদ্বোধন প্রসঙ্গে এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি (এআইএনইউ)-এর সিইও সন্দীপ গুডুরু বলেন, “AINU জাতীয় স্তরে কিডনি, ইউরোলজি এবং ট্রান্সপ্লান্ট চিকিৎসায় বিশেষজ্ঞতার জন্য পরিচিত। এখানে অত্যন্ত অভিজ্ঞ সার্জন, অত্যাধুনিক পরিকাঠামো এবং প্রমাণ-ভিত্তিক ক্লিনিক্যাল প্রোটোকল দ্বারা চিকিৎসা পরিচালিত হয়। এই নতুন রোবটিক প্রোগ্রাম AINU -এর সেই প্রতিশ্রুতিকে আরও মজবুত করছে যে আমরা সবসময় ন্যূনতম ইনভেসিভ, প্রযুক্তিগতভাবে উন্নত এবং রোগী-বান্ধব চিকিৎসা বিকল্প প্রদান করবে”।
