নতুন নিয়মে শুরু উচ্চ মাধ্যমিক,পরীক্ষা কেন্দ্রে জারি ক*ড়া নিরাপত্তা

আজ থেকে শুরু হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে এবারের পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় কিছুটা ভিন্ন, কারণ প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিন সকাল থেকেই শিলিগুড়ি,  জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুদূয়ার, মালদা সহ উত্তর ও দিনাজপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

নির্ধারিত সময়ের আগেই অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছে যায়। পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ও নজরদারি।

পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো, যাতে যানজটের কারণে কোনও পরীক্ষার্থীর অসুবিধা না হয়।

পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও কেন্দ্রে উপস্থিত ছিলেন। অনেক অভিভাবকই জানান, সেমিস্টার পদ্ধতি নতুন হলেও এতে ছাত্র-ছাত্রীদের উপর চাপ কিছুটা কমবে বলে তাঁদের আশা। তাঁদের মতে, নতুন এই পদ্ধতি ভবিষ্যতে পরীক্ষার মানোন্নয়নে সহায়ক হতে পারে।

প্রশাসনের তরফেও জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।