শৈশবে কীভাবে দোল কাটাতেন শ্রুতি?

গত কয়েক বছর ধরে কলকাতাতেই থাকছেন অভিনেত্রী শ্রুতি দাস। কিন্তু তাঁর শৈশব কেটেছে কাটোয়ায়। এখনও শ্রুতির কাছে কলকাতার চেয়ে কাটোয়ার দোল উৎসবই অধিক প্রিয়।

শ্রুতির কথায়, “আমাদের এখানে দোল দুইদিন ধরে চলে। প্রথম দিন আবির খেলা হয়, আর দ্বিতীয় দিন আমরা জলরঙে মেতে থাকি। আমাদের কাছে এটা ‘কাটোয়ার দোল’ বলেই পরিচিত। কাটোয়ার গৌরাঙ্গবাড়িতে, যেখানে শ্রীচৈতন্যদেবের মস্তকমুণ্ডন হয়েছিল, সেখানেই দোলের শুরু।”

তিনি আরও উল্লেখ করেন, ছোটবেলায় রঙের খেলা তাঁর খুব প্রিয় ছিল। “তবে এখন সেই আনন্দটা কিছুটা ফিকে হয়ে গেছে। বিশেষ করে স্বামী স্বর্ণেন্দু (সমাদ্দার, পরিচালক) রং খেলতে একেবারেই পছন্দ করে না, তাই এখন দোল খেলা অনেকটাই বন্ধ হয়ে গেছে,” জানালেন শ্রুতি।

কয়েকবার শান্তিনিকেতনে বসন্তোৎসবে গেলেও, কাটোয়ায় কাটানো দোলের স্মৃতিই তাঁর কাছে সবচেয়ে আনন্দদায়ক।