শুরু হলো হুমায়ুনের ‘বাবরি যাত্রা’

বৃহস্পতিবার সকাল থেকে পলাশী থেকে শুরু হলো হুমায়ুনের বহুল আলোচিত ‘বাবরি যাত্রা’। খোশ মেজাজে নিজেই বাইক চালিয়ে, পেছনে দেহরক্ষীকে বসিয়ে যাত্রার সূচনা করেন তিনি।

এই মুহূর্তে ১২ নম্বর জাতীয় সড়ক পার হয়ে নদীয়া জেলা অতিক্রম করছে এই যাত্রা, যা শীঘ্রই মুর্শিদাবাদে প্রবেশ করবে। হুমায়ুনের বাইকের পেছনে ছোট-বড় গাড়ির বিশাল বহর এই যাত্রায় সামিল হয়েছে।

রাস্তাজুড়ে সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে জমে উঠেছে ‘বাবরি যাত্রা’। দীর্ঘ ২২ কিলোমিটার রেজিনগর পর্যন্ত এই বাবরি যাত্রা।