আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স লঞ্চ করেছে ‘আইসিআইসিআই প্রু স্মার্টকিড ৩৬০’। এটি একটি দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প, যা গ্রাহকদের গ্যারান্টিযুক্ত সুবিধার সঙ্গে তাদের সন্তানের ভবিষ্যতের আর্থিক প্রয়োজনের পরিকল্পনা করার সুযোগ দেয়। আইসিআইসিআই প্রু স্মার্টকিড ৩৬০-এ সন্তানের ভবিষ্যতের বিভিন্ন মাইলফলক, যেমন স্কুল, উচ্চশিক্ষা বা প্রাপ্তবয়স্ক হওয়ার বিভিন্ন লক্ষ্য অনুযায়ী মানিব্যাক বা আগে থেকে নির্ধারিত কিস্তি পাওয়া যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, গ্রাহকরা কিস্তির পরিমাণ হিসেবে একটি নির্দিষ্ট অঙ্ক বা ক্রমবর্ধমান অঙ্ক বেছে নিতে পারেন।
এই লঞ্চ প্রসঙ্গে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ প্রোডাক্ট অফিসার বিকাশ গুপ্ত বলেন, “সন্তানের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করার জন্য অভিভাবকদের যে প্রয়োজন, তা মেটাতেই আইসিআইসিআই প্রু স্মার্টকিড ৩৬০ ডিজাইন করা হয়েছে। মানিব্যাক সুবিধার পাশাপাশি, এই প্রকল্পটি পলিসির মেয়াদ শেষে এককালীন লাম্প সাম হিসেবে গ্যারান্টিযুক্ত ম্যাচিউরিটি সুবিধা দেয়, যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হলে লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে।”
এই প্রকল্পের একটি প্রধান বৈশিষ্ট্য হলো ইনবিল্ট ‘প্রিমিয়াম মকুব’ এবং সুবিধার ধারাবাহিকতা, যা বিমাকৃত ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যু হলেও সন্তানের ভবিষ্যৎকে রক্ষা করে। এই ফিচারের অধীনে, ভবিষ্যতের সমস্ত প্রিমিয়াম মকুব করে দেওয়া হয়, নমিনিকে বিমার টাকা দেওয়া হয় এবং অন্যান্য নির্ধারিত সুবিধাগুলো চলতেই থাকে, যা নিশ্চিত করে যে সন্তানের জীবনের লক্ষ্য যেন বাধাগ্রস্ত না হয়।
মূল সুবিধাগুলোর পাশাপাশি, আইসিআইসিআই প্রু স্মার্ট কিড ৩৬০-এ ‘ফ্যামিলি ইনকাম বেনিফিট’-এর মতো ঐচ্ছিক সুবিধা রয়েছে, যা বিমাকৃত ব্যক্তির অকাল মৃত্যুতে পরিবারকে নিয়মিত আয়ের মাধ্যমে সহায়তা করে।
