ভারত এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। আগামী এক দশকে আমাদের স্বপ্নদ্রষ্টা ও কর্মঠ তরুণ প্রজন্মই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে চালিত করতে চলেছে। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (MoSPI) তথ্য অনুসারে, এখন আমাদের দেশের প্রায় ৬৫% বাসিন্দার বয়স ৩৫ বছরের নিচে। প্রথম বাড়ি কেনা হোক বা দ্রুত অবসর গ্রহণ করা হোক,দীর্ঘমেয়াদী সুশৃঙ্খল আর্থিক পরিকল্পনা এবং সঞ্চয়ই তাঁদের আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার মূল চাবিকাঠি হবে। এই প্রেক্ষাপটে, বাজার-সংযুক্ত জীবন বিমা পণ্য‘আইসিআইসিআই প্রু স্মার্ট ইন্স্যুরেন্স প্ল্যান প্লাস’তরুণ উপার্জনকারীদের দীর্ঘমেয়াদী সম্পদ গড়ার পাশাপাশিপরিবারকে আর্থিক নিরাপত্তা প্রদানেসাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রতি মাসে মাত্র ১০০০ টাকা থেকে শুরু হওয়া প্রিমিয়ামের এই সাশ্রয়ী প্ল্যানটি তরুণ পেশাদার এবং প্রথমবার বিনিয়োগকারীদের দ্রুত বিনিয়োগ শুরু করতে, বিনিয়োগ ধারাবাহিকভাবে বজায় থাকতে এবং ভারতের বিকাশের ধারা থেকে উপকৃত হতে সক্ষম করে তুলবে।
আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চিফ প্রোডাক্ট অফিসার শ্রী বিকাশ গুপ্ত বলেন, “আইসিআইসিআই প্রু স্মার্ট ইন্স্যুরেন্স প্ল্যান প্লাস এমন একটি সাশ্রয়ী পণ্য, যেখানেসম্পূর্ণ প্রিমিয়াম পুরোপুরি গ্রাহকের পছন্দ অনুযায়ী সম্পদ বরাদ্দ করার মাধ্যমে বিনিয়োগ করা হয়। এটি গ্রাহকদের ২৫টি বিভিন্ন ফান্ড এবং চারটি পোর্টফোলিও কৌশল থেকে বিনিয়োগের বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেয়। এই প্রকল্পে আংশিক টাকা তোলার সুবিধাও রয়েছে, যাতে গ্রাহকরা যে কোনও তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন মেটাতে পারেন। এছাড়াও, এতে একটি ‘ওয়েভার অফ প্রিমিয়াম’-এর অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে। যার ফলে, জীবনেকোনও অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটলেও পরিবারের আর্থিক লক্ষ্যগুলি সুরক্ষিত থাকা নিশ্চিত হয়।”
মর্গান স্ট্যানলির মতে,ভারত ২০২৮ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে, তাই এই বিমা প্রকল্প গ্রাহকদের জন্য বিশেষভাবে সুবিধাজনক। কারণ,ইউএলআইপি-এর কাঠামো এমনভাবে সাজানো- যে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং সম্পদ সৃষ্টিকে উৎসাহিত করে। ইউএলআইপি গ্রাহকদের নিজের পছন্দমতো সম্পদের শ্রেণি বেছে নেওয়া এবং কোনও খরচ বা করের প্রভাব ছাড়াই সেগুলির মধ্যে অবাধে পরিবর্তন করার নমনীয়তাও প্রদান করে।
আইসিআইসিআই প্রু স্মার্ট ইন্স্যুরেন্স প্ল্যান প্লাস, আজকের তরুণদের জন্য এমন এক পরিকল্পনা- যা আগামী দিনের লক্ষ্য পূরণের জন্য তৈরি
