আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স ২০২৬ আর্থিক বর্ষের প্রথমার্ধে শিল্পক্ষেত্রের সেরা ক্লেম সেটলমেন্ট রেশিও (৯৯.৩৩%) অর্জন করেছে। দেশের অগ্রগণ্য জীবন বিমা কোম্পানিগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ। গুরুত্বপূর্ণ বিষয় হল, অনুসন্ধানহীন ক্লেমের ক্ষেত্রে গড় ক্লেম সেটলমেন্ট টার্নঅ্যারাউন্ড টাইম ছিল মাত্র ১.১ দিন। তাছাড়া এই পর্বে কোম্পানির নিষ্পত্তি করা মোট ভ্যালু অফ ডেথ ক্লেম ছিল ৮৯৩.৩৮ কোটি টাকা। অমীশ ব্যাংকার, চিফ অপারেশনস অফিসার, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স, বললেন “আমাদের ক্লেম সেটলমেন্ট প্রক্রিয়া ডিজাইন করা হয়েছে যাতে গ্রাহকদের অভিজ্ঞতা আরও ভালো হয়, এবং আমরা প্রত্যেকটা ক্লেম সর্বোচ্চ সংবেদনশীলতা নিয়ে সামলাই।”
২০২৬ আর্থিক বর্ষের প্রথমার্ধে আমাদের ক্লেম সেটলমেন্ট রেশিও ছিল ৯৯.৩৩%, আর অনুসন্ধানহীন ক্লেমের ক্ষেত্রে ক্লেম সেটলমেন্ট টার্নঅ্যারাউন্ড টাইম ছিল মাত্র ১.১ দিন। এছাড়া আমরা একই পর্বে মোট ৮৯৩.৩৮ কোটি টাকার বেশি মূল্যের ডেথ ক্লেমের নিষ্পত্তি করেছি। গ্রাহককে অগ্রাধিকার দেওয়ার কার্যপ্রণালী এবং ডিজিটাইজেশনে জোর দেওয়ার ফলে আমরা দ্রুত ক্লেমের নিষ্পত্তি করার ক্ষমতা অর্জন করেছি। ফলে পরিবারগুলোর যখন সবচেয়ে বেশি দরকার, ঠিক তখনই আর্থিক স্বস্তি জোগাতে পারি। আমাদের মোবাইল অ্যাপ, হোয়াটস্যাপ চ্যাটবট ও ওয়েবসাইটের মত সুবিধাজনক প্ল্যাটফর্মের সুবাদে ক্লেম্যান্টরা নিজেদের ক্লেম সহজেই জমা দিতে পারেন এবং দাবির নিষ্পত্তি এগোচ্ছে কিনা তা খেয়াল রাখতে পারেন।
লক্ষণীয়, আমাদের ‘ক্লেম ফর শিওর’ উদ্যোগের অধীনে আমরা সব নথিপত্র জমা পড়ার পর একদিনে ক্লেমের নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দিই। আমরা ২০২৬ আর্থিক বর্ষের প্রথমার্ধে ১৫৭.২৫ কোটি টাকার ডেথ ক্লেমের নিষ্পত্তি করেছি। গত কোয়ার্টারেও আমাদের ক্লেম সেটলমেন্ট রেশিও শিল্পক্ষেত্রের সেরা ছিল। ২০২৬ আর্থিক বর্ষের প্রথম কোয়ার্টারে রেশিও ছিল ৯৯.৬০%”।
