আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স তাদের ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যানস (ইউলিপ)-এর অধীনে ‘ডিভিডেন্ড লিডারস ৫০ ইনডেক্স ফান্ড’ চালু করেছে। নতুন এই ফান্ডটি গ্রাহকদের দীর্ঘমেয়াদে সম্পদ গড়ে তুলতে সহায়তা করবে, কারণ এটি মৌলিকভাবে শক্তিশালী এবং নিয়মিত লভ্যাংশ প্রদানের প্রমাণিত ইতিহাস রয়েছে—এমন সংস্থার শেয়ারে বিনিয়োগ করবে। লঞ্চ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শ্রী মনীশ কুমার, চিফ ইনভেস্টমেন্ট অফিসার, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বলেন, “ডিভিডেন্ড লিডারস ৫০ ইনডেক্স ফান্ড গ্রাহকদের ইক্যুইটি বাজারে অংশগ্রহণের একটি শৃঙ্খলাবদ্ধ ও স্বচ্ছ উপায় প্রদান করে। এই ফান্ডটি মৌলিকভাবে শক্তিশালী এবং নিয়মিত লভ্যাংশ প্রদানের ধারাবাহিক রেকর্ড রয়েছে—এমন সংস্থায় বিনিয়োগের সুযোগ দেয়। ফান্ডটির কৌশল চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে—লভ্যাংশ প্রদানকে অগ্রাধিকার দিয়ে শেয়ার নির্বাচন, শক্তিশালী আর্থিক ভিত্তি ও স্থিতিশীল নগদ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে গুণগত মান যাচাই, একাধিক খাতে বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগ, এবং নির্দিষ্ট নিয়মভিত্তিক, স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ প্রক্রিয়া যার সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা ও পুনঃসমন্বয় অন্তর্ভুক্ত রয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নতুন ফান্ডটি আমাদের গ্রাহকদের আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ চালিয়ে যেতে উৎসাহিত করবে, কারণ তারা জানবেন যে তাদের বিনিয়োগ আর্থিকভাবে শক্তিশালী ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সংস্থাগুলিতে করা হয়েছে। এই লঞ্চ আমাদের ইউলিপ গ্রাহকদের জন্য শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উচ্চমানের বিনিয়োগের সুযোগ প্রদানের যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ—যেখানে বিনিয়োগের পাশাপাশি জীবনবিমা সুরক্ষার সুবিধাও পাওয়া যাবে।“ ফান্ডটি বিএসই ৫০০ ডিভিডেন্ড লিডারস ৫০ ইনডেক্স অনুসরণ করে, যা বৃহত্তর বিএসই ৫০০ সূচকের অন্তর্ভুক্ত সংস্থাগুলির মধ্য থেকে গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে লভ্যাংশ প্রদান করেছে—এমন ৫০টি কোম্পানির পারফরম্যান্স ট্র্যাক করে। এই সূচকে মোট ৫০টি উপাদান রয়েছে এবং এটি প্রতিবছর পুনঃসমন্বয় (রিব্যালান্স) করা হয়। এর মাধ্যমে গ্রাহকরা এমন সংস্থায় বিনিয়োগের সুযোগ পান, যারা দীর্ঘ সময় ধরে আর্থিক শক্তিমত্তা এবং শেয়ারহোল্ডারদের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করেছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত সূচকের ফ্যাক্টশিটে বার্ষিকীকৃত মোট রিটার্ন দেখানো হয়েছে—তিন বছরে ৩৩.৬৩%, পাঁচ বছরে ৩০.৯৬% এবং দশ বছরে ২০.৪০%। এটি একটি শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ কৌশলের দীর্ঘমেয়াদি সম্ভাবনাকে তুলে ধরে। তবে, সময়ে সময়ে প্রযোজ্য নিয়ন্ত্রক বিধিনিষেধের কারণে কোম্পানি সূচকে নির্ধারিত ওজন অনুযায়ী সব শেয়ারে বিনিয়োগ নাও করতে পারে, যার ফলে ট্র্যাকিং এরর হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই ফান্ডটি একটি প্যাসিভ, ইনডেক্স-মিররিং পদ্ধতি অনুসরণ করে অর্থাৎ সক্রিয়ভাবে শেয়ার নির্বাচন না করে সূচকে অন্তর্ভুক্ত শেয়ারগুলিকেই অনুসরণ করে বিনিয়োগ করা হয়। ডিভিডেন্ড লিডারস ৫০ ইনডেক্স ফান্ডটি সংস্থার জনপ্রিয় একাধিক ইউলিপ পণ্যের সঙ্গে উপলব্ধ, যেমন—আইসিআইসিআই প্রু সিগনেচার অ্যাসিওর, আইসিআইসিআই প্রু স্মার্টকিড অ্যাসিওর এবং আইসিআইসিআই প্রু স্মার্ট ইন্স্যুরেন্স প্ল্যান প্লাস (এসআইপি+)। এছাড়াও সংস্থার অন্যান্য ইউলিপ প্রোডাক্টেও এটি পাওয়া যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.iciciprulife.com
