পায়ের সুরক্ষার কথা ভেবে অনেকেই সারাক্ষণ মোজা পরে থাকেন। বিশেষত, শীতকালে মোজা পরে থাকতেই বেশি ভালো লাগে। এতে পায়ের ত্বকও ভালো থাকে। তবুও সারাক্ষণ মোজা পরে থাকার অভ্যাস স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
সারাক্ষণ মোজা পড়ে থাকলে কী কী অসুবিধা হয়
১) সবসময় পায়ে মোজা থাকলে পায়ের চারপাশে বায়ু চলাচল সীমিত হয়ে যায়। ফলে ছত্রাক অথবা ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটতে পারে।
২) অনেকক্ষণ মোজা পরে থাকলে পায়ের দুর্গন্ধের সমস্যাও বাড়ে। এক্ষেত্রে পায়ে যত বাতাস লাগবে ততই গন্ধ দূর হবে।
৩) দীর্ঘক্ষণ পায়ে মোজা পরে থাকলে পায়ের চামড়া ঘেমে ত্বকে সংক্রমণ হতে পারে। নাইলনের মোজায় ত্বকের অনেকটা ক্ষতি হয়। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সুতির জিনিস ব্যবহার করুন।
৪) পায়ে ফোস্কা হলে দীর্ঘক্ষণ মোজা পরে থাকলে ফোস্কা ফেটে সমস্যা বাড়তে পারে।
৫) টাইট মোজা পায়ের উপরিভাগে চাপ বাড়ায়। এতে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে।
