তারকাখচিত ও সঙ্গীত সমারোহে ভরপুর সিঙ্গাপুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘ডিজনি অ্যাডভেঞ্চার’ জাহাজের ক্রিস্টেনিং প্রোগরাম সম্পন্ন করল ডিজনি ক্রুজ লাইন

ডিজনি ক্রুজ লাইন তার দ্রুত বর্ধনশীল বহরে নতুন জাহাজ ‘ডিজনি অ্যাডভেঞ্চার’-কে স্বাগত জানিয়েছে। জাহাজে প্রাণবন্ত হয়ে ওঠা ডিজনির জনপ্রিয় গল্প, চরিত্র এবং সঙ্গীত উদযাপনের এক জমকালো বিনোদন প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়। এই মনোমুগ্ধকর নামকরণ অনুষ্ঠানটির মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথমবার পথচলা শুরু করতে যাওয়া এই ক্রুজ লাইনের জাহাজটির আনুষ্ঠানিক যাত্রার সূচনা ঘটায়।

জাহাজের ভেতরে অবস্থিত ‘ওয়াল্ট ডিজনি থিয়েটারে’ অতিথিরা ডিজনির জাদুকরী গল্পগাঁথা প্রত্যক্ষ করেন। আঞ্চলিক কণ্ঠশিল্পী ও সঙ্গীতশিল্পী, অবিশ্বাস্য ভিডিও এফেক্ট এবং ক্যাপ্টেন মিকি মাউস ও ক্যাপ্টেন মিনি মাউসের বিশেষ উপস্থিতি সহ এক তারকাখচিত আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানটি প্রাণ পায়। ২৩ সদস্যের একটি অর্কেস্ট্রা দল, হলিউড পারফর্মিং আর্টস হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত জেদ মাদেলা এবং ইউরোভিশন খ্যাত আন্তর্জাতিক রেকর্ডিং শিল্পী দামি ইম অনুষ্ঠানটি পরিচালনা করেন। তারা ডিজনি, পিক্সার এবং মার্ভেলের চিরাচরিত সুর পরিবেশন করেন, যা মঞ্চের চারপাশের স্ক্রিনগুলোতে ফুটে ওঠা অসাধারণ সব দৃশ্যের সঙ্গে মিলে দর্শকদের মোহিত করে রাখে।

ডিজনি এক্সপেরিয়েন্স-এর চেয়ারম্যান এবং দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির হবু চিফ এক্সিকিউটিভ অফিসার জোশ ডি’অ্যামারো এবং ডিজনি সিগনেচার এক্সপেরিয়েন্স-এর প্রেসিডেন্ট জো শট এই স্মরণীয় মুহূর্ত উদযাপনের জন্য শিল্পীদের সঙ্গে মঞ্চে যোগদান করেন।

ডি’অ্যামারো বলেন, “দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি সব সময় গল্প বলার শক্তি এবং নতুন উদ্ভাবনের ওপর ভিত্তি করে নিজেদের গড়ে তোলে আর ডিজনি ক্রুজ লাইন সেই মূল্যবোধকে অসাধারণভাবে ফুটিয়ে তোলে। এই ক্রুজ জাহাজগুলো হলো আমাদের ব্র্যান্ডের দূত, যা বিশ্বজুড়ে বিভিন্ন গন্তব্যে আনন্দ, বিস্ময় এবং মুগ্ধতা বয়ে নিয়ে যায়।” তিনি আরও বলেন, “এশিয়ায় আমাদের প্রথম নিজস্ব বন্দর (হোমপোর্ট) হিসেবে ডিজনি অ্যাডভেঞ্চার ডিজনি ক্রুজ লাইনের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি এমন দর্শকদের কাছে ডিজনিকে পৌঁছে দেবে যারা হয়তো প্রথমবারের মতো আমাদের জাদু অনুভব করছেন। এটি এই অঞ্চলের ভক্তদের অবিস্মরণীয় অভিজ্ঞতায় ডুবে যাওয়ার এবং ডিজনির নিজস্ব চালে নতুন স্মৃতি তৈরির সুযোগ করে দেবে।”