জিপরক বিজনেস বিশাখাপত্তনমে ভারতের প্রথম ‘নিয়ার-নেট জিরো’ জিপসাম সিলিং টাইলস প্ল্যান্টের উদ্বোধন করল সেন্ট-গোবেন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড

হালকা এবং টেকসই নির্মাণ সমাধানের অগ্রণী প্রতিষ্ঠান সেন্ট-গোবেন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর জিপরক (Gyproc) বিজনেস, বিশাখাপত্তনমে ভারতের প্রথম ‘নিয়ার-নেট জিরো’ জিপসাম সিলিং টাইলস প্ল্যান্টের কাজ শুরু করেছে। এই মাইলফলকটি একদিকে যেমন কোম্পানির ‘মেক ইন ইন্ডিয়া’ দৃষ্টিভঙ্গির প্রতি তার প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে, অন্যদিকে দেশজুড়ে উচ্চমানের সিলিং সমাধানের বাড়তে থাকা চাহিদা মেটাতে কোম্পানির সক্ষমতাকেও শক্তিশালী করে।

সেন্ট-গোবেন জিপরক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সুদীপ কোলতে বলেন, “এই বিনিয়োগ ভারতে আমাদের উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এবং মূল বাজারগুলোর কাছাকাছি থেকে কম কার্বন নির্গমনকারী সিলিং সমাধান সরবরাহ করতে আমাদের সাহায্য করছে। ভাইজাগের এই প্ল্যান্টটি আমাদের এক দূরদর্শী কৌশলেরই প্রতিফলন। এখানে পরিবেশবান্ধব উৎপাদন ও আধুনিক কর্মদক্ষতার সমন্বয় ঘটানো হয়েছে, যা ভারতের বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ-মুখী উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করবে।”

২০২৫ সালের ডিসেম্বরে চালু হওয়া এই অত্যাধুনিক প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫০ লক্ষ বর্গমিটার এবং এখানে জিপরেক্স (Gyprex®) পিভিসি ল্যামিনেটেড জিপসাম সিলিং টাইলস তৈরি করা হবে। কৌশলগত অবস্থানের কারণে এখান থেকে দ্রুত বাজারে পণ্য সরবরাহ করা, গুণমান বজায় রাখা এবং বিশ্বমানের উৎপাদন মানদণ্ড অনুসরণ করা সম্ভব হবে। প্ল্যান্টটিকে আধুনিক ধুলো সংগ্রহ পদ্ধতি ও অন্যান্য উন্নত প্রযুক্তিতে সাজানো হয়েছে, যা কোম্পানির কর্মদক্ষতা, কর্মস্থলের নিরাপত্তা এবং পরিবেশগত সচেতনতার ওপর বিশেষ গুরুত্বা আরোপ করে। এই কারখানায় উৎপাদিত পণ্যগুলি BS EN 520 এবং BS EN 14190 মানদণ্ড মেনে চলে, যা বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য স্থায়িত্ব এবং কার্যকারিতা নিশ্চিত করে। এই প্রথম ‘নিয়ার-নেট জিরো’ জিপসাম সিলিং টাইলস প্ল্যান্টটি ২০৫০ সালের মধ্যে ‘নেট জিরো কার্বন’ অর্জনের জন্য সেন্ট-গোবেনের বিশ্বব্যাপী লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই বিনিয়োগের মাধ্যমে সেন্ট-গোবেন ইন্ডিয়া স্থানীয় উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি ভারতের পরিবর্তনশীল নির্মাণ চাহিদার জন্য উদ্ভাবনী ও টেকসই সমাধান দিতে এবং পরিবেশবান্ধব প্রবৃদ্ধি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।