জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের (২০২৫-২৬) এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে ভারতের মোট রফতানির পরিমাণ ৭২০.৭৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬৭৯.০২ বিলিয়ন ডলার। যার অর্থ ভারতীয় বাণিজ্য ৬.১৫ শতাংশের একটি শক্তিশালী এবং বড় বৃদ্ধি পরিলক্ষিত করেছে। এমনিতেই রফতানির প্রসঙ্গ সামনে এলে সাধারণত আমরা বন্দর এবং বড় জাহাজের মধ্য দিয়ে পণ্য পরিবহণের কথা ভাবি। কিন্তু ভারতের আসল শক্তি তার সার্ভিসের মধ্যেও নিহিত রয়েছে।
ভারত এখন আইটি থেকে শুরু করে ব্যবসা এবং পেশাদার পরিষেবার জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হয়ে উঠেছে। এই কারণেই এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে পরিষেবা রফতানি ১০.৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫৪.১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগে ২০২৪-২৫ সালেও, এই হার ৩৮৭.৫ বিলিয়ন ডলারের সর্বকালের সর্বোচ্চ ছুঁয়েছিল। যা ভারতকে ১৮৮.৮ বিলিয়ন ডলারের বিশাল ট্রেড সারপ্লাস এনে দিয়েছে।
