শিলিগুড়িতে নতুন স্টোর খুলে পশ্চিমবঙ্গে পদচ্ছাপ সম্প্রসারিত করল ইন্দ্রিয়া, আদিত্য বিড়লা জুয়েলারি

ইন্দ্রিয়া, আদিত্য বিড়লা জুয়েলারি শিলিগুড়িতে নতুন ফ্ল্যাগশিপ স্টোর খোলার কথা ঘোষণা করল, এই সূত্রে পূর্ব ভারতে এই ব্র্যান্ডের উপস্থিতি আরও সম্প্রসারিত হল। উত্তর-পূর্বের দ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি উত্তরবঙ্গের বাণিজ্যিক স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে এবং এবং শিলিগুড়ি পরিচিত দুর্দান্ত অলংকার বাজারের জন্য। এই শহরের গভীর প্রোথিত কারুকার্যময় শিল্পকলার কদর এবং বংশানুক্রমিক সম্পদ মসৃণভাবে মিশেছে ইন্দ্রিয়ার ঐতিহ্য শিল্পকলার সঙ্গে যা সমকালীন ডিজাইনে সমৃদ্ধ। শিলিগুড়ির সেবক রোডের কুইন্স পার্কে নতুন ইন্দ্রিয়া স্টোরে রয়েছে দুর্দান্ত শপিং অভিজ্ঞতার সুযোগ, সূক্ষ্ম শিল্পকলার আবেগের প্রতি ব্র্যান্ডের ধারণা প্রতিফলিত হয়েছে এখানে, সঙ্গে মিশেছে সমকালীন অলংকারের চমৎকারিত্ব। স্টোরে রয়েছে ব্রাইডাল লাউঞ্জ এবং একটি কারিগরি কক্ষ, এর সঙ্গে সূক্ষ্ম কারুকাজের ২৮,০০০-এর বেশি রত্নখচিত ডিজাইন, এই স্টোর ধরে রেখেছে উত্তরবঙ্গের বাণিজ্যিক হাব রূপে শিলিগুড়ির উত্তরাধিকার। এই সম্প্রসারণের মাধ্যমে, ইন্দ্রিয়া নিয়ে এসেছে সত্যিকারের আভিজাত্য চিরকালীন ঐতিহ্যে এবং শিলিগুড়ির ক্রেতাদের জন্য আধুনিক ডিজাইন।

ইন্দ্রিয়ার নতুন স্টোর তৈরি করেছে মাইলফলক, ভারতের ৪৫ জায়গায় সম্প্রসারিত হয়েছে এর নেটওয়ার্ক। এই ব্র্যান্ডের ছয়টি স্টোর আছে দিল্লিতে, পাঁচটি মুম্বাইয়ে, চারটে হায়দরাবাদে, পুনেয় তিনটি এবং দুটি করে আহমেদাবাদ, জয়পুর, পাটনা, বেঙ্গালুরু, ইন্দোর ও লখনউয়ে, এ ছাড়া একটি করে আউটলেট আছে যোধপুর, সুরাট, বিজয়ওয়াডা, ভুবনেশ্বর, প্রয়াগরাজ, কানপুর, আগ্রা, গয়া, জম্মু, ছত্রপতি সম্ভাজিনগর, চণ্ডীগড়, ম্যাঙ্গালোর, কলকাতা, কটক ও শিলিগুড়িতে।

ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে ইন্দ্রিয়ার ক্রমবর্ধমান পদচ্ছাপে শিলিগুড়ি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অন্তর্ভুক্তি। উজ্জ্বল বাণিজ্যিক সংস্কৃতি এবং অলংকারের কারুকাজের প্রতি গভীর প্রশংসার জন্য পরিচিত শিলিগুড়ি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। আমরা এই মাত্রাকে আরও ওপরে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ আমাদের ভাবনাপূর্ণ ডিজাইন, দুর্দান্ত কারিগরি এবং শপিং অভিজ্ঞতায়, যা গ্রাহকদের বাধাহীন অলংকার কেনার যাত্রা উপভোগ নিশ্চিত করবে।’