পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশের লক্ষ্যেই রোহিণীতে বনভোজনের উদ্যোগ নিল বরদাকান্ত বিদ্যাপীঠ প্রাথমিক। এদিন প্রায় ২০৬ জন পড়ুয়াকে নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ চড়ুইভাতি কর্মসূচির।
সকালে স্কুল প্রাঙ্গণ থেকে কয়েকটি বাসে করে পড়ুয়ারা রওনা দেয় রোহিণীর উদ্দেশ্যে। প্রকৃতির মনোরম পরিবেশে সারাদিন কাটিয়ে খুদে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরের এক নতুন অভিজ্ঞতার স্বাদ পায়।
সহপাঠীদের সঙ্গে খেলাধুলা, গান, গল্প ও নানা বিনোদনমূলক কর্মকাণ্ডে মেতে ওঠবে তারা। শিক্ষকদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবেই সম্পন্ন হবে গোটা অনুষ্ঠান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শুধুমাত্র শ্রেণিকক্ষের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচয় করানো ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বনভোজনের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে সহযোগিতা, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলার প্রচেষ্টাও ছিল। এই আয়োজন ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও আনন্দের আবহ। অভিভাবকরাও বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বিদ্যালয় পক্ষ থেকে প্রধান শিক্ষক রঞ্জনশীল শর্মা জানিয়েছেন ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক ও আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হবে। এদিন পড়ুয়াদের উৎসাহ দিতে স্কুল প্রাঙ্গনে উপস্থিত হন শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের দিলীপ কুমার রায়।
