ভারতের ইন্সটামার্টের হাত ধরে হাজির ওয়াটার ব্লাস্টার ব্র্যান্ড ‘স্পাইরা’

ভারতের উৎসব উদযাপনে ফের প্রযুক্তির ছোঁয়া লাগলো। এবার কুইক কমার্স প্ল্যাটফর্ম ইনস্টামার্টের হাত ধরে ভারতে পা রেখেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওয়াটার ব্লাস্টার ব্র্যান্ড ‘SPYRA’। ২০২৬ সালের হোলি এবং গ্রীষ্মকালীন মরসুমকে সামনে রেখে জার্মানিতে তৈরি এই প্রিমিয়াম ব্র্যান্ডটি প্রথমবারের মতো ভারতীয় বাজারে তাদের উদ্ভাবনী পণ্য নিয়ে হাজির হয়েছে। স্পাইরা মূলত তার অ্যাডভান্সড ‘প্রিসিশন-শট’ টেকনোলজি এবং দ্রুত রিলোড করার ক্ষমতার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি কেবল শিশুদের জন্য নয়, বরং ক্রমবর্ধমান ‘কিডাল্ট’ ট্রেন্ড বা প্রাপ্তবয়স্কদের শৈশব স্মৃতির রোমন্থনকেও গুরুত্ব দেয়। উচ্চ-ক্ষমতাসম্পন্ন এই ওয়াটার ব্লাস্টার হোলির আনন্দকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ভারতে তাদের কার্যক্রম পরিচালনার জন্য ব্র্যান্ডটি মুম্বই-ভিত্তিক ফ্যাশন-টেক স্টার্টআপ ‘বেলা লাইফস্টাইল’-এর প্রতিষ্ঠাতা শুচি শর্মার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

এই লঞ্চ প্রসঙ্গে ইনস্টামার্টের হেড (অল্টারনেট বিজনেস) মানেন্দর কৌশিক বলেন, “গত কয়েক বছরে গ্রাহকরা হোলির কেনাকাটার জন্য কুইক কমার্সের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা এবার বিশ্বখ্যাত কাল্ট-ব্র্যান্ড স্পাইরা-কে সরাসরি তাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি, যা উৎসবের আমেজকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।”

স্পাইরা-র প্রতিষ্ঠাতা ও সিইও সেবাস্তিয়ান ওয়াল্টার বলেন, “উৎসবের সংস্কৃতি এবং হোলি খেলার প্রতি ভারতীয়দের আগ্রহ ভারতকে আমাদের কাছে একটি আদর্শ বাজার করে তুলবে। উদ্ভাবন ও গুণমানকে সঙ্গী করে ভারতের প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ইনস্টামার্টের সঙ্গে এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।“