মিনিটে ১,০৪২টি চকলেট এবং ২৫,০০০-এর চকলেটের একটি অর্ডার: ইনস্টামার্ট-এর ভ্যালেন্টাইন’স ডে ট্রেন্ড

ইন্সটামার্ট জানিয়েছে, ভালোবাসার এই মরশুমটি তাদের ব্যবসার জন্য ছিল দুর্দান্ত। ১৪ ফেব্রুয়ারির আগের সপ্তাহ থেকেই ভ্যালেন্টাইনস সংক্রান্ত সার্চ এবং প্রিমিয়াম গিফটিং ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। গোলাপ এবং হার্ট-শেপ চকলেটের পাশাপাশি কিউরেটেড গিফট হ্যাম্পারের চাহিদাও ছিল তুঙ্গে। জুয়েলারি, গ্রিটিং কার্ড এবং সফট টয় বা প্লাশ টয়-এর বিক্রি গত বছরের তুলনায় ১০ গুণ বেড়েছে।

ইন্সটামার্টের বিশ্লেষণ অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারির প্রায় অর্ধেক অর্ডার ছিল ‘অর্ডারস ফর আদার্স’। অর্থাৎ, প্রতি দ্বিতীয় অর্ডারটি সরাসরি অন্য কাউকে উপহার হিসেবে পাঠানো হয়েছে। এদিন বেলা ১১:৫৯ মিনিটে চকলেটের চাহিদা সর্বোচ্চ শিখরে পৌঁছায়। প্রতি মিনিটে ১,০৪২টি অর্ডার রেকর্ড করা হয়। হার্ট-শেপ চকলেটের খোঁজ আগের সপ্তাহের তুলনায় ৫০০% বৃদ্ধি পেয়েছে। সিল্ক, ডার্ক, নাট্টি বা ফ্রুটি, সব ধরনের চকলেটেরই বিপুল চাহিদা ছিল। ৯ ফেব্রুয়ারি (চকলেট ডে) এবং ১৪ ফেব্রুয়ারি চকলেটের অর্ডার ছিল সর্বাধিক। কলকাতায় সর্বোচ্চ একক অর্ডারের মূল্য ছিল ২৫,০০০ টাকারও বেশি। হায়দ্রাবাদ এবং দিল্লিতেও অনেক বড় অংকের অর্ডার করা হয়েছে।

এদিকে, গোলাপ ফুলের খোঁজ শুরু হয় ভ্যালেন্টাইনস সপ্তাহের শুরু থেকেই। যা ক্রমে ১০ গুণ বেড়ে যায়। টেডি বিয়ারের চাহিদাও ছিল বেশ। ‘টেডি ডে’-তে গত বছরের তুলনায় অর্ডারের পরিমাণ ৫৬৮% বৃদ্ধি পেয়েছে। সফট টয় এখন কেবল সাধারণ উপহার নয়, বরং চকলেট ও কেকের সঙ্গে প্রধান উপহারের জায়গা করে নিয়েছে। পার্সোনাল কেয়ার এবং মেকআপ ক্যাটাগরিতেও বড় অর্ডার এসেছে। ওড়িশার কটকের এক গ্রাহক একটি অর্ডারে ১৫,০৯৩ টাকার মেকআপ প্রোডাক্ট কিনেছেন। অন্যদিকে, সুরাটের এক গ্রাহক রাত ১২:০১ মিনিটে ১০,৮৪৫ টাকার বাথ, বডি এবং হেয়ার কেয়ার পণ্য অর্ডার করেন। গত বছরের তুলনায় সেক্সুয়াল ওয়েলনেস ক্যাটাগরিতে বিক্রি তিন গুণ বেড়েছে, যা আধুনিক জীবনযাত্রায় ভ্যালেন্টাইনস ডে উদযাপনের নতুন মানসিকতার প্রতিফলন ঘটায়। উপহার দেওয়ার তালিকায় শীর্ষে ছিল বেঙ্গালুরু, যার পরেই রয়েছে দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ এবং চেন্নাই।