ফ্ল্যাগশিপ সিরিজ আইকিউওও ১৫-এর নতুন ভেরিয়েন্ট আইকিউওও ১৫ অ্যাপেক্স লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। ৬৬,৯৯৯ টাকা কার্যকরী মূল্যে লঞ্চ হওয়া এই ফোনটি অত্যাধুনিক ডিসপ্লে এবং শক্তিশালী পারফরম্যান্সের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। আগামী ৬ এপ্রিল দুপুর ১২টা থেকে Amazon.in, iQOO.in এবং রিলায়েন্স ডিজিটালসহ বিভিন্ন রিটেইল স্টোরে ফোনটি পাওয়া যাবে। আজ থেকে প্রি-বুকিং করলে গ্রাহকরা ১,৮৯৯ টাকা মূল্যের আইকিউওও টিডব্লিউএস বিনামূল্যে পাবেন, সঙ্গে থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ব্যাংক ডিসকাউন্ট এবং ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই সুবিধা।
‘অ্যাপেক্স’ বা সর্বোচ্চ শিখর থেকে অনুপ্রাণিত এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ইন্ডাস্ট্রি ফার্স্ট ডায়নামিক পার্টিকেল ডিজাইন এবং লেজার হোলোগ্রাফিক প্রযুক্তি। এটি ফোনে একটি থ্রিডি এফেক্ট তৈরি করে। এতে রয়েছে স্যামসাং-এর 2K M14 LEAD™ OLED প্যানেল, যা সাধারণ এফএইচডি+ স্ক্রিনের তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও নিখুঁত ভিজ্যুয়াল দেয়। ২৬০০ নিটস এইচবিএম এবং সর্বোচ্চ ৬০০০ নিটস লোকাল পিক ব্রাইটনেসসহ এটি বর্তমানে ভারতের উজ্জ্বলতম ডিসপ্লে।
ডিভাইসটিতে রয়েছে ভারতের দ্রুততম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর এবং আইকিউওও-এর নিজস্ব সুপারকম্পিউটিং চিপ কিউ৩। গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ভারতের বৃহত্তম ৮কে সিঙ্গেল লেয়ার ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে রয়েছে ৭০০০ mAh-এর বিশাল ব্যাটারি ব্যাকআপ, ১০০ ওয়াট ফ্ল্যাশচার্জ এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা। ফটোগ্রাফির জন্য রয়েছে ফ্ল্যাগশিপ ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম। স্থায়িত্বের জন্য এতে IP68 ও IP69 রেটিং এবং ‘শট সেনসেশন আলফা’ প্রোটেকশন দেওয়া হয়েছে। ফোনটির ১২ জিবি + ২৫৬ জিবি ভেরয়েন্তের কার্যকরী দাম রাখা হয়েছে ৬৬,৯৯৯ টাকা, আর ১৬ জিবি + ৫১২ জিবির দাম ৭৩,৯৯৯ টাকা।
