ইসুজু মোটরস ইন্ডিয়ার শীর্ষ নেতৃত্বে রদবদল

জাপানের ইসুজু মোটরস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইসুজু মোটরস ইন্ডিয়া (আইএমআই), তাদের টপ ম্যানেজমেন্টে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। জাপানের মিতসুবিশি কর্পোরেশনের ইসুজু বিজনেস ডিভিশনের মিস্টার তাকাশি হিরানো, মিস্টার তোরু কিশিমোতোর জায়গায় ইসুজু মোটরস ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মিস্টার তাকাশি হিরানোর বিশ্বজুড়ে ইসুজুর বিপণন ও বন্টন বিভাগে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ইসুজু মোটরস এবং মিতসুবিশি কর্পোরেশনের বিভিন্ন বাজারের কার্যক্রম তদারকি করার সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে এসেছেন। এর পাশাপাশি ভারতীয় বাজার সম্পর্কেও তাঁর গভীর পরিচিতি রয়েছে। এর আগে তিনি ইসুজু মোটরস ইন্ডিয়াতে ‘ভাইস প্রেসিডেন্ট– সেলস অ্যান্ড মার্কেটিং’ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যেখানে তিনি ভারতীয় বাজারে কোম্পানির ভিত্তি স্থাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

মিস্টার তোরু কিশিমোতো জাপানে মূল কোম্পানিতে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। ব্যবস্থাপনার এই পরিবর্তন কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে ধার্য করা হয়েছে।