শিলিগুড়িতে জল জীবন যোজনা সুপারভাইজারদের ডেপুটেশন আজ, জমায়েত থানা মোড়ে

জল জীবন যোজনার সুপারভাইজারদের পক্ষ থেকে আজ একটি গুরুত্বপূর্ণ ডেপুটেশন দেওয়া হয়। দুপুর ১টায় জ্যোৎস্নাময়ী স্কুলের পাশের পি এইচ ই দপ্তরে এই ডেপুটেশন জমা দেওয়া হয় বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।

তার আগে বেলা সাড়ে ১২টা নাগাদ থানা মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে সুপারভাইজাররা পি এইচ ই দপ্তরের উদ্দেশ্যে রওনা দেবেন। বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতেই এই ডেপুটেশন কর্মসূচি বলে জানানো হয়েছে।

এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে শ্রমিক সংগঠন AIUTUC। সংগঠনের পক্ষ থেকে সকল সুপারভাইজারদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।