শ্রী হরদীপ সিং পুরি লঞ্চ করলেন জিও-বিপি-এর ইঞ্জিন-ক্লিনিং অ্যাকটিভ টেকনোলজি সমৃদ্ধ পেট্রোল

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মাননীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি আজ গোয়ায় আয়োজিত ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬’-এ জিও-বিপি-এর (জিও-বিপি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং বিপি’র যৌথ উদ্যোগ রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড বা আরবিএমএল-এর অপারেটিং ব্র্যান্ড) উদ্যোগে এক যুগান্তকারী অ্যাকটিভ টেকনোলজি পেট্রোল লঞ্চ করেছেন। জিও-বিপি’র অ্যাকটিভ টেকনোলজি সমৃদ্ধ এই পেট্রোল ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশগুলো পরিষ্কার রাখতে ডিজাইন করা হয়েছে; এটি শক্তিশালী ক্লিন-আপ ক্ষমতা সহ আসে যা ইঞ্জিনের পারফরম্যান্স পুনরুদ্ধার ও রক্ষা করে এবং সাধারণ পেট্রোলের তুলনায় চালকদের প্রতি বছর ১০০ কিলোমিটার পর্যন্ত অতিরিক্ত পথ চলতে সাহায্য করে। আর এই সব সুবিধাই এখন থেকে পাওয়া যাবে কোনও অতিরিক্ত খরচ ছাড়া।

গ্রাহকদের জন্য সুবিধাসমূহ: জিও-বিপি-র এই অ্যাকটিভ টেকনোলজি সমৃদ্ধ পেট্রোল তৈরি করা হয়েছে সাধারণ চালকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদাগুলোর কথা মাথায় রেখে: যেমন, কোনও অতিরিক্ত খরচ ছাড়াই আগের চেয়ে স্মুদ রাইড পাওয়া এবং ট্যাঙ্ক ফুল করলে প্রতিবার আগের চেয়ে বেশি কিলোমিটার চলার সুবিধা, সেই সঙ্গে ইঞ্জিনকে পরিষ্কার রাখা ও সুরক্ষা দেওয়ার মতো কার্যক্ষমতা ইত্যাদি।  এটি ভারতের পরিবর্তনশীল ফুয়েল স্ট্যান্ডার্ড বা জ্বালানির মান মেনে চলে এবং রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স খরচ কমায়।

বিপি-র ১০০ বছরেরও বেশি সময়ের বিশ্বমানের জ্বালানি গবেষণার ওপর ভিত্তি করে তৈরি এই উচ্চ ক্ষমতাসম্পন্ন পেট্রোলটি ভারতের ইঞ্জিনের ধরন অনুযায়ী বিভিন্ন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টেস্ট মেনে এবং কাস্টমাইজড পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। বাস্তব পরিস্থিতিতে এর পরিচ্ছন্নতার মাপকাঠি প্রমাণ করতে, জিও-বিপি কোয়েম্বাটোর টেস্ট ট্র্যাকে একটি মোটরসাইকেলকে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অবধি চালায়, যাকে ‘ইন্ডিয়া এনার্জি উইক’-এ দর্শকদের সামনে এক দুর্দান্ত প্রদর্শনী হিসেবে তুলে ধরা হয়েছে।