জেপি কানডিয়ার মানবিক উদ্যোগ : দু’শিশু ও যুবকের পাশে দাঁড়ালেন সমাজসেবী

ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত মাঝাবাড়ি এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন দুই শিশু ও এক ব্রেন স্ট্রোক আক্রান্ত যুবকের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী জেপি কানডিয়া। এদিন এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর হাতে হুইলচেয়ার তুলে দেন জেপি কানডিয়া। পাশাপাশি আরেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যাবতীয় সহায়তার আশ্বাস দিয়ে পরিবারের পাশে দাঁড়ান তিনি।

অন্যদিকে, কয়েকদিন আগে এক যুবক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আর্থিক সমস্যার কারণে সঠিক চিকিৎসা করাতে পারছিলেন না। সেই খবর পেয়ে ওই পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ আর্থিক সহায়তা তুলে দেন জেপি কানডিয়া এবং ওই যুবকের চিকিৎসার সম্পূর্ণ দায়ভার গ্রহণ করেন।

নিজে উপস্থিত থেকে চিকিৎসকের সঙ্গে কথা বলে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন তিনি। এলাকার বাসিন্দারা সমাজসেবী জেপি কানডিয়ার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সাহায্যের আশা প্রকাশ করেন।