ভারতের অন্যতম অগ্রগণ্য পরিবেশবান্ধব সিমেন্ট উৎপাদক এবং বিচিত্র ব্যবসায় যুক্ত জেএসডব্লিউ গ্রুপের অংশ জেএসডব্লিউ সিমেন্ট সগর্বে লঞ্চ করল সিএইচডি জলকবচ। এটি একটি বৈপ্লবিক সুপার-প্রিমিয়াম, জলরোধক সিমেন্ট, যা ডিজাইন করা হয়েছে পশ্চিমবঙ্গ ও বিহারের বাড়িগুলো বেশি আর্দ্রতার যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তার মোকাবিলা করার জন্য। সিমেন্টের উদ্ভাবনের নতুন মাপকাঠি তৈরি করে দিল টার্বো জেল টেকনোলজি দ্বারা পুষ্ট সিএইচডি জলকবচ, যা তৈরি করা হয়েছে শক্তি, আয়ু এবং আর্দ্রতা আটকানোর শক্তিশালী ফর্মুলায়।
এই ঘোষণা করে নীলেশ নারওয়েকর, চিফ এক্সিকিউটিভ অফিসার, জেএসডব্লিউ সিমেন্ট বলেন “পূর্ব ভারতের আবহাওয়ায় ভারি বৃষ্টি হয় এবং বাতাসে এত আর্দ্রতা থাকে যে পাকা বাড়ির আয়ু কমে যায়। সিএইচডি জলকবচের মাধ্যমে আমরা এমন একটা বিশেষ সমাধান দিচ্ছি যা সক্রিয়ভাবে বাড়িগুলোকে জল চুঁইয়ে ঢোকা, স্যাঁতসেতে ভাব এবং ক্ষয় থেকে বাঁচায়।” জলরোধক হিসাবে জেএসডব্লিউ সিএইচডি জলকবচের প্রধান বৈশিষ্ট্য হল জল চুঁইয়ে ঢোকা এবং স্যাঁতসেতে ভাব আটকানো। ফলে বাড়িগুলোকে শুকনো এবং ক্ষয়ক্ষতিহীন রাখা সম্ভব হয়। ক্ষয় প্রতিরোধকারী হওয়ায় এই সিমেন্ট রিবারগুলোতে জং ধরতেও দেয় না। ফলে বাড়ির কাঠামো আরও মজবুত হয়। টার্বো জেল উন্নততর কার্যধারা এবং সার্বিক শক্তির জন্যে পলিমারে সমৃদ্ধ হাইড্রেশন ম্যাট্রিক্স নিশ্চিত করে। এই সমস্ত ফ্যাক্টরের জন্য রক্ষণাবেক্ষণ কম করতে হয়, ফিনিশ বেশি ভাল হয় এবং কাঠামোগুলোর আয়ু বাড়ে, যা বাড়িকে বেশি টেকসই করে তোলে। এর টেকসই হওয়ার মূল কারণ হল সিএইচডি জলকবচের স্ল্যাগভিত্তিক সিমেন্ট হওয়া, যা জেএসডব্লিউ সিমেন্টের এক প্রধান শক্তি।
ভারি বৃষ্টি আর ভূপৃষ্ঠের জলস্তরের ক্রমশ উঠে আসার জন্য প্রসিদ্ধ পশ্চিমবঙ্গ আর বিহারে প্রায়ই দেয়ালের স্যাঁতসেতে ভাব, ফোলা জায়গা তৈরি হওয়া এবং কংক্রিটে চিড় ধরে যাওয়ার মত সমস্যা দেখা দেয়। সিএইচডি জলকবচ এই সমস্যাগুলোর সরাসরি মোকাবিলা করে, ফলে এই সিমেন্ট এই অঞ্চলের ইন্ডিভিজুয়াল হোম বিল্ডার (IHB), কন্ট্র্যাকটর আর সিভিল ইঞ্জিনিয়ারদের পক্ষে আদর্শ। এই লঞ্চের পরেই হবে হাতেনাতে ডেমনস্ট্রেশন, ইঞ্জিনিয়ারদের সম্মেলন, রাজমিস্তিরিদের প্রশিক্ষণ এবং এক্সক্লুসিভ ইনফ্লুয়েন্সার লয়ালটি প্রোগ্রাম। এসবের মাধ্যমে অংশীদারদের সকলের সিএইচডি জলকবচের উন্নততর পারফরম্যান্সের অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।
