হাইড্রেশন পোর্টফোলিও জোরদার করতে কেনভিউ-এর উদ্যোগ

কেনভিউ ভারতে তাদের হাইড্রেশন পোর্টফোলিওকে আরও শক্তিশালী করতে ওআরএসএল এবং এরজিল ব্র্যান্ড দুটির মাধ্যমে সম্পূর্ণ হাইড্রেশন সমাধান নিয়ে আসার বার্তা দিয়েছে। ভারতের বাড়তে থাকা এই হাইড্রেশন সেক্টরে নিজেদের নেতৃত্ব বজায় রাখতে কোম্পানিটি এই ডুয়াল ব্র্যান্ড স্ট্র্যাটেজি গ্রহণ করেছে, যা ডায়রিয়া থেকে হওয়া ডিহাইড্রেশন এবং দৈনন্দিন হাইড্রেশন রক্ষা, উভয় সমস্যারই সমাধান দেবে। এই নতুন কৌশলের আওতায়, ওআরএসএল ব্র্যান্ডটি এখন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) অনুমোদিত ফর্মুলায় পণ্য তৈরি করবে। এটি রেডি-টু-ড্রিঙ্ক এবং পাউডার, উভয় ফরম্যাটেই পাওয়া যাবে। অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কোম্পানির পূর্ববর্তী ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পোর্টফোলিওটি ‘এরজিল’ নামে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। এটি মূলত দৈনন্দিন ক্লান্তি, অবসাদ এবং সাধারণ ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করবে।

নতুন এবং উন্নত ফর্মুলায় তৈরি ‘এরজিল’-এ আগের তুলনায় ১.৪ গুণ বেশি ইলেকট্রোলাইট এবং ৮ গুণ কম চিনি রয়েছে। এতে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং ভিটামিন সি-এর পাশাপাশি আসল ফলের রস ব্যবহার করা হয়েছে, যা জলের তুলনায় দ্রুত হাইড্রেশন নিশ্চিত করে। অতিরিক্ত গরম বা পেশীর টানের মতো পরিস্থিতিতে শরীরকে পুনরায় চনমনে করতে এটি বিশেষ কার্যকর।

কেনভিউ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ আনন্দানি জানান, ভারতের ক্রমবর্ধমান ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজারে নিজেদের আধিপত্য বাড়াতে এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বৈজ্ঞানিক ও উদ্ভাবনী পদক্ষেপ নেওয়া হয়েছে। এরজিল-এর কম ক্যালোরি ও কম চিনির ফর্মুলা সচেতন গ্রাহকদের জন্য এক আদর্শ স্বাস্থ্যকর পানীয় হিসেবে গণ্য হবে। এই দুটি ব্র্যান্ডের মাধ্যমে অসুস্থতা এবং দৈনন্দিন যত্ন, উভয় ক্ষেত্রেই সঠিক হাইড্রেশন পাওয়া যাবে বলে নিশ্চিত কেনভিউ।