কোটাক মাহিন্দ্রা প্রাইম লিমিটেড (কেএমপিএল), একটি শীর্ষস্থানীয় যানবাহন অর্থায়নকারী সংস্থা এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, তার পরিচালনার ক্ষেএে বোর্ড দ্বারা অনুমোদিত নেতৃত্বের পরিবর্তন করেছে। বোর্ড সদস্যদের অনুমোদন সাপেক্ষে, শ্রী সুরজ রাজাপ্পানকে তিন বছরের মেয়াদের জন্য ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে, যা ১লা জুন, ২০২৬ থেকে কার্যকর হবে। শ্রী সুরজ রাজাপ্পান কোটাক মাহিন্দ্রা প্রাইম লিমিটেডে তাঁর কর্মজীবন শুরু করেন এবং এই প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে তাঁর ২৪ বছরের বহুমুখী অভিজ্ঞতা রয়েছে। শ্রী শাহরুখ তোদিওয়ালা, যিনি বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, কোটাক গ্রুপে তিন দশকেরও বেশি সময় সেবা করার পর ৩১শে মে, ২০২৬ তারিখে অবসর গ্রহণ করবেন।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের এমডি ও সিইও, অশোক ভাসওয়ানি বলেন, “শাহরুখ কোটাক মাহিন্দ্রা প্রাইমে বিচক্ষণ প্রবৃদ্ধি, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং গ্রাহক-কেন্দ্রিকতার এক শক্তিশালী উত্তরাধিকার রেখে গেছেন। আমরা সুরজকে এই পদে স্বাগত জানাচ্ছি—তাঁর গভীর শিল্প অভিজ্ঞতা এবং কার্য সম্পাদনের ক্ষমতা কেএমপিএল-কে এর পরবর্তী পর্যায়ের প্রবৃদ্ধির জন্য ভালোভাবে প্রস্তুত করবে।” কেএমপিএল-এর এমডি ও সিইও শাহরুখ তোদিওয়ালা বলেছেন, “কেএমপিএল-এর ৩০ বছরের যাত্রার অংশ হতে পারা এবং এর অগ্রগতিতে অবদান রাখা সত্যিই খুব সন্তোষজনক ছিল, এবং কোম্পানিটির নেতৃত্ব দেওয়া আমার কাছে একটি সম্মানের বিষয়। আমি আত্মবিশ্বাসী যে সুরজ এবং নেতৃত্বাধীন দলটি এই শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে কেএমপিএল-কে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
কেএমপিএল-এর এমডি ও সিইও মনোনীত সুরজ রাজাপ্পান বলেন, “বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে তাতে আমি সম্মানিত বোধ করছি। কেএমপিএল টেকসই এবং লাভজনক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং সেরা গ্রাহক সেবা ওপর মনোযোগ অব্যাহত রাখবে এবং সকল ওইএম ও ডিলার পার্টনারদের সাথে আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।”
