হাতি প্রবন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে তৎপর কার্শিয়াং বনবিভাগ। আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। তবে বাগডোগরা ও আশপাশের ওই বনাঞ্চল এলাকায় রাস্তার ওপর সকাল সন্ধ্যায় হাতির আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যায়।
এছাড়াও চিতা বাঘ রয়েছে প্রচুর। পরীক্ষার্থীদের সুরক্ষিতভাবে কেন্দ্রে পৌঁছে দিতে বনবিভাগ, পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে পরীক্ষার দিনগুলিতে। এদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পক্ষ থেকেও বেশ কয়েকটি বাস দেওয়া হয়েছে জঙ্গল এলাকার জন্য।
এদিন সকাল থেকে বাগডোগরা, এমএমতরাই, তারাবাড়ি, ত্রিহানা ও পানিঘাটা, নকশালবাড়ি থেকেও পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়।
