বিচারপতিদের হে*নস্থার প্রতিবাদে শিলিগুড়ি আদালতে ল ক্লার্কদের বি*ক্ষোভ মিছিল

মালদায় বিডিও অফিসে বিচারপতিদের ঘেরাও ও হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদে সরব হল পশ্চিমবঙ্গ ল ক্লার্কস এসোসিয়েশন-এর শিলিগুড়ি আদালত শাখা। সোমবার আদালত চত্বরে একটি ধিক্কার মিছিল বের করে সংগঠনের সদস্যরা।

এদিন শিলিগুড়ি আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে ল ক্লার্করা প্রথমে প্রতিবাদ সভা করে। এরপর একটি মিছিল আদালত চত্বরের বিভিন্ন অংশ পরিক্রমা করে। মিছিল চলাকালীন বিচারব্যবস্থার মর্যাদা রক্ষা ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা।

সংগঠনের সদস্যদের অভিযোগ, মালদার ঘটনায় বিচারপতিদের যেভাবে ঘেরাও ও হেনস্থা করা হয়েছে, তা গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত। বিক্ষোভকারীরা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনের কাছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।