জলপাইগুড়ি পুলিশের চেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৬ টি ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার পার্থ সিনহা কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য আধিকারিক এবং পুলিশকর্মীরা। মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা। পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
