এয়ারবিএনবি-র বিশেষ ‘এক্সপেরিয়েন্স’ নিয়ে আসছে লোলাপালুজা ইন্ডিয়া ২০২৬

সঙ্গীত প্রেমীদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এলো এয়ারবিএনবি। ২০২৬ সালের ২৪ ও ২৫ জানুয়ারি মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত হতে চলা ‘লোলাপালুজা ইন্ডিয়া ২০২৬’-এর জন্য বিশেষ কিছু ‘এয়ারবিএনবি এক্সপেরিয়েন্স’ লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। প্রথম বিশ্বব্যাপী লাইভ মিউজিক পার্টনারশিপের অংশ হিসেবে এয়ারবিএনবি দর্শকদের কনসার্টের পেছনের জগতের সাথে পরিচয় করিয়ে দেবে।

ভক্তরা এখন সরাসরি তাঁদের প্রিয় শিল্পীদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অঙ্কুর তিওয়ারির সঙ্গে যোগ দিয়ে তাঁর প্রি-পারফরম্যান্স রিচুয়াল এবং ব্যাকস্টেজ কার্যক্রম দেখার সুযোগ থাকছে ২৪ জানুয়ারি। অন্যদিকে, ২৫ জানুয়ারি জনপ্রিয় মিউজিক ডুয়ো ওএএফএফ এবং সাভেরার সঙ্গে পর্দার আড়ালে থেকে তাঁদের সৃজনশীল প্রক্রিয়া দেখার এবং ক্রু-দের সাথে যুক্ত হওয়ার অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে। উৎসবের জটিল ব্যবস্থাপনা এবং পেছনের গল্প জানতে লোলাপালুজা ইনসাইডার রাশি সাঙ্ঘভি একটি বিশেষ ট্যুর পরিচালনা করবেন। বড়মাপের লাইভ ইভেন্ট কীভাবে সফল করা হয়, সেই রোমাঞ্চকর তথ্যগুলো জানার সুযোগ পাবেন দর্শকরা।

এয়ারবিএনবি ইন্ডিয়ার কান্ট্রি হেড আমনপ্রীত বাজাজ জানান, “এই অংশীদারিত্ব ভক্তদের শুধু দর্শক হিসেবে নয়, উৎসবের গল্পের অংশ হওয়ার সুযোগ করে দেবে।” বুকমাইশো-র চিফ বিজনেস অফিসার নমন পুগালিয়াও এই উদ্যোগের প্রশংসা করেন। এই প্রতিটি এক্সপেরিয়েন্সের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৮৫০ টাকা। ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে এয়ারবিএনবি-তে বুকিং শুরু হয়েছে। ‘ফার্স্ট-কাম, ফার্স্ট-সার্ভড’ ভিত্তিতে সীমিত সংখ্যক দর্শক এই সুযোগ পাবেন। উৎসবটি দীর্ঘ ছুটির সপ্তাহে হওয়ায় পর্যটকদের জন্য মুম্বইয়ের প্রাণকেন্দ্রে থাকার সুব্যবস্থাও করছে এয়ারবিএনবি।