ট্যাফে নিয়ে এলো ‘ম্যাসি ডায়নাস্টার’ সিজন ৩

বিশ্বের অন্যতম বৃহৎ ট্র্যাক্টর প্রস্তুতকারক সংস্থা ট্যাফে, ভারতের কৃষি ও গ্রামীণ ক্ষেত্রের উদ্ভাবনী চিন্তাধারাকে সম্মান জানাতে ‘ম্যাসি ডায়নাস্টার কনটেস্ট ২০২৬ – #সবসে_বড়_অলরাউন্ডার_কি_তালাশ’ (সবচেয়ে বড় অলরাউন্ডারের খোঁজ) সিজন ৩-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে। পূর্ববর্তী দুটি সিজনের ব্যাপক সাফল্যের পর এবারের তৃতীয় সংস্করণটি আরও বড় মাপে আয়োজিত হতে চলেছে। এই প্রতিযোগিতা মূলত কৃষক, উদীয়মান উদ্যোক্তা, শিক্ষার্থী এবং স্টার্টআপ সংস্থাগুলোর জন্য একটি জাতীয় স্তরের প্ল্যাটফর্ম, যেখানে তাঁরা ম্যাসি ফার্গুসন ট্র্যাক্টর ব্যবহার করে নতুন ও কার্যকর কোনো ব্যবসায়িক ধারণা বা কৃষিকাজের পদ্ধতি বিশ্বমঞ্চে তুলে ধরতে পারবেন।

এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। ম্যাসি ফার্গুসন ট্র্যাক্টরের সাহায্যে কৃষি বা গ্রামীণ উন্নয়নে সহায়ক যে কোনো সৃজনশীল ধারণা ভিডিও বা টেক্সট ফরম্যাটে অনলাইনে জমা দেওয়া যাবে। ইংরেজি বা যে কোনো ভারতীয় আঞ্চলিক ভাষায় আবেদন করার সুযোগ থাকছে। প্রাথমিক তালিকায় স্থান পাওয়া প্রতিযোগীরা শিল্প বিশেষজ্ঞ এবং ট্যাফে-র শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি জুরির সামনে তাঁদের পরিকল্পনা পেশ করার সুযোগ পাবেন। এই মেগা প্রতিযোগিতার বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন প্রায় ৮.২ লক্ষ টাকা মূল্যের একটি অত্যাধুনিক ‘ম্যাসি ফার্গুসন ২৫৪ ডায়নাস্মার্ট’ ট্র্যাক্টর। এছাড়াও থাকছে আকর্ষণীয় নগদ পুরস্কার।

১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনো ভারতীয় নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আবেদনকারীদের এমন কোনো বাস্তবধর্মী আইডিয়া জমা দিতে হবে যা চাষাবাদকে আরও সহজ করবে, নতুন আয়ের পথ দেখাবে অথবা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আগ্রহীরা সরাসরি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট (https://masseyfergusonindia.com/DYNASTAR/season-3/) থেকে বিস্তারিত তথ্য ও শর্তাবলী জেনে নিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন।