যশোরে বাইকের শোরুমে ভয়াবহ আগুন, ৪০-৪২টি নতুন বাইকসহ পুরো শোরুম পুড়ে ছাই

বাইকের শোরুমে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৪০-৪২টি নতুন বাইক সহ গোটা শোরুম, ক্ষয়ক্ষতি প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা। গাইঘাটা বাজার লাগোয়া যশোর রোডের পাশে গভীর রাতে একটি বাইকের শো-রুমে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ একজন শো-রুমের মালিককে ফোন করে জানায় পুরো শোরুম জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এরপর দ্রুত থানায় খবর দেওয়া হয় দমকলে।ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটো ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শোরুমে থাকা নতুন ৪০ থেকে ৪২ টি বাইক সহ বাইক সার্ভিসিং এর সরঞ্জাম সহ সমস্ত পার্স পুড়ে ছাই।প্রায় ৮০ / ৯০ লক্ষ টাকার সামগ্রী ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায়।