কলকাতায় সফলভাবে সম্পন্ন মাটেসিয়া প্রদর্শনী

কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তিন দিনব্যাপী চলা ‘মাটেসিয়া প্রদর্শনী’ এবং ‘সারফেসেস রিপোর্টার আর্কিটেকচার ইভেন্ট’ গত ১ ফেব্রুয়ারি সফলভাবে শেষ হয়েছে। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের আর্কিটেক্ট, ডিজাইনার এবং নির্মাণ সামগ্রী উৎপাদনকারীদের জন্য এই আয়োজনটি একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছিল।

এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা ও মোটিভেশনাল স্পিকার আশিস বিদ্যার্থী। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট আর্কিটেক্ট দুলাল মুখোপাধ্যায়-কে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান। এ ছাড়া, সেঞ্চুরি প্লাই-এর এগজিকিউটিভ ডিরেক্টর কেশব ভাজঙ্কা একটি বিশেষ বক্তব্য পেশ করেন।

১,৫০,০০০ বর্গফুটেরও বেশি জায়গাজুড়ে আয়োজিত এই প্রদর্শনীতে ১০০টিরও বেশি নামী ব্র্যান্ড অংশ নিয়েছিল। ১০০টিরও বেশি শহর থেকে প্রায় ১৪,০০০ থেকে ১৬,০০০ দর্শনার্থী এই অনুষ্ঠানে যোগ দেন। ‘সারফেসেস রিপোর্টার স্যালুটস’ প্রোগ্রামের মাধ্যমে অঞ্চলের প্রায় ১০০ জন আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনারকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের ডিরেক্টর বর্তিকা দ্বিবেদী বলেন, “এই অভূতপূর্ব সাড়া প্রমাণ করে যে পূর্ব ভারতে ডিজাইন ও স্থাপত্য শিল্পের গুরুত্ব কতটা বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়া ইন্টেরিয়র রিটেইলিং এবং সারফেসেস রিপোর্টার শোকেসের মাধ্যমে এই ইভেন্টটি কলকাতা-কে নির্মাণ এবং ইন্টেরিয়র সেক্টরের একটি প্রধান কেন্দ্রে পরিণত করেছে।