ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই মন্দিরে পুজো দিলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ির মেয়র তথা সম্ভাব্য শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব সোমবার সকালে শিলিগুড়ি লক্ষ্মীনারায়ণ মন্দির এবং আনন্দময়ী কালী মন্দিরে পুজো দিলেন। এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি তার আগেই প্রচারের অঙ্গ হিসেবে একদিকে যেমন দেওয়াল লিখন শুরু হয়েছে।

তার পাশাপাশি জনসংযোগ শুরু করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এর আগেই তিনি ঘোষণা করেছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে তিনি আর লড়াই করছেন না সেই কেন্দ্রে ইতিমধ্যে ক্রিয়াবিদ স্বপ্না বর্মনের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

ঠিক তার পাশাপাশি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে দল চাইলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেই কারণে দিনক্ষণ ঘোষণার আগেই জনসংযোগে জোর দিয়েছেন তিনি।